উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম মহাসিন মিয়া ( খাগড়াছড়ি প্রতিনিধি) ||
খাগড়াছড়ি জেলার দুর্গম পবলাখালী এলাকার ইন্দ্রমণি পাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী একটি মানবিক চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পবলাখালী মিশনারি স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন (৪ ইবি) এ উদ্যোগ গ্রহণ করে। ক্যাম্পে প্রায় ৩৮৬ জন উপজাতি সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে খেলনা, বেলুন ও জাতীয় পতাকা বিতরণ করা হলে তাদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর প্রতি আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।