উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝুলন দত্ত , কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান-কে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগে প্রতিবাদ এবং তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় স্বপদে বহালের দাবিতে রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ জুন) সকালে "কাপ্তাই উপজেলা সর্বস্তরের জনগণ"-এর ব্যানারে কাপ্তাই সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইকরাম হোসেন, জেলা বিএনপির সদস্য অজিত কারবরি, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা মহিলাদলের সভানেত্রী নুর নাহার বেগম, উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম এবং কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু।এসময় কেপিএম শ্রমিক নেতা মো. আনিসুর রহমান, সামসুজ্জামান চৌধুরী রকি, ওয়াগ্গা বিএনপির সাবেক সভাপতি একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মাসুদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাঁকে পুনরায় স্বপদে বহাল রাখতে হবে। তারা অভিযোগ করেন, তাঁকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।