উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
রাঙ্গামাটির বরকল উপজেলার কাপ্তাই লেকে যাত্রীবাহী বোট ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার তিন দিন পর আম বাগান নামক এলাকায় লেকের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তা শনাক্ত করেন।জানা যায়, কয়েকদিন আগে বরকলের বাঙালটিলা এলাকায় একটি যাত্রীবাহী বোট (স্থানীয়ভাবে বার্মাবোট নামে পরিচিত) প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে কাপ্তাই লেকে ডুবে যায়। বোটটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ওবায়দুল্লাহ নামের এক যাত্রী নিখোঁজ ছিলেন।নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিল। দীর্ঘ ৩ দিন তল্লাশি চালানোর পর আজ (৩ জুন, ২০২৬) আম বাগান নামক এলাকায় লেকের পানিতে ওবায়দুল্লাহর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধারকারী দলকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।