উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি ||
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার আলীশান ভাত ঘরে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত উপজেলা কমিটিতে মো. রবিউল হোসেনকে সভাপতি, মো. আব্দুল হালিমকে সিনিয়র সহ-সভাপতি, এস. এম. হেলালকে সাধারণ সম্পাদক এবং মো. আবু বক্কর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।পৌর কমিটিতে মো. আব্দুল কাদের (মেম্বার)-কে সভাপতি, মো. এস. এম. রাসেলকে সাধারণ সম্পাদক এবং মো. আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। তিনি নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।