উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝুলন দত্ত , কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের ব্যতিক্রমী সব উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চিন্তা ও বাস্তবমুখী প্রকল্প দর্শনার্থীদের মুগ্ধ করেছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এন্ট্রেপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সিস্টেম (ইইএসএস) এর আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় শুক্রবার (১২ জুন) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও গবেষণামনস্ক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবনই উন্নয়নের প্রধান শক্তি। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন কিছু সৃষ্টি করার অনুপ্রেরণা জোগায়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুপ্রু এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া দিনব্যাপী মূল্যায়ন শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল তৃতীয় স্থান অর্জন করে।পরে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।