উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝুলন দত্ত , কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলার বড়ইছড়িস্থ কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।