উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি ||
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন- ২০২৬) সাজেক ভ্যালীর কমিউনিটি ক্লিনিকে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পর্যটন ভ্যালী, কংলাকপাড়া, রুইলুইপাড়া, হাউজপাড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ১০৫ জন অসহায়, দুস্থ পাহাড়ি ও বাঙালি মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও)। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বাঘাইহাট জোন জানায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভুয়াছড়ি, মাসালং, গঙ্গারাম বাজার, বাঘাইহাট ও মুশফিক এলাকায় নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাজেকে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।