উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝুলন দত্ত , কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিতকরণে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন একটা একটার সাথে সম্পর্কিত। এনজিও গুলোকে এই বিষয়ে আরোও কাজ করতে হবে।আশিকার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় এসময় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ক্লিনটন দে, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: শাহআলম, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রোগাম ম্যানেজার সিমসন চাকমা।এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও উপকারিতা তুলে ধরে একটি উপস্থাপনা করেন দয়াল কান্তি চাকমা।