উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের আগমন উপলক্ষে রাঙামাটিতে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা (আহ্বায়ক কমিটি)-এর উদ্যোগে এ স্বাগত র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বনরূপা জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।মাহে রবিউল আউয়াল সেই মহিমান্বিত মাস, যে মাসে মানবতার মুক্তির দূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এ পৃথিবীতে তাশরিফ এনেছেন। তাঁর আগমনে মানবজাতি পেয়েছে হেদায়েতের আলো, শান্তি, ন্যায় ও মানবতার পথের দিশা।র্যালিতে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান, দরুদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়।র্যালি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।