উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ ফয়সাল আহমেদ , রাঙ্গামাটি সদর প্রতিনিধি ||
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি পার্বত্য জেলা মাদ্রাসা থানা শাখার উদ্যোগে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক মোঃ ছাউবান, মোহাম্মদ জাহিদ ইসলাম, শিক্ষক আল আমিন মাদ্রাসা ।অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদ্রাসা থানার সভাপতি ছিদ্দিকুর রহমান রাকিব।ফাইনাল খেলায় বিজয়ী দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।