উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
২১ সেপ্টেম্বর- ২০২৬ আনুমানিক দুপুর দেড় ঘটিকায় গুইমারা রিজিয়নের একটি ১× বি টাইপ টহল দল মাটিরাঙ্গা উপজেলার ধামাইপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এলাকায় দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সেনা অভিযান চালানো হয়।অভিযানকালে ধামাইপাড়া এলাকা থেকে ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সদস্য সবিমহন ত্রিপুরাকে (৩৮) হাতেনাতে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ০৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে টহল দলটি।প্রাথমিক তথ্যমতে, আটককৃত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, স্থানীয় সাধারণ মানুষের ওপর নির্যাতন, ধর্ষণ এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির মতো নানা অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার এসব অপতৎপরতায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছিল।আটকের পর সবিমহন ত্রিপুরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার স্বার্থে গুইমারা রিজিয়ন সদরে নিয়ে আসা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।মাটিরাঙ্গা থানা সূত্রে জানা গেছে, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।