উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার আসামি, মাদকসেবী ও তিন কিশোরসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।রবিবার (১৮ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ রাসেল (৩৬), সাকিব চৌধুরী (২১), মোঃ হাসান (১২), মোঃ রাকিব হোসেন (১৬) ও মোঃ আরাফাত ইসলাম (১১)।পুলিশের তথ্য অনুযায়ী, রাসেলকে মাদকসেবী হিসেবে এবং সাকিব চৌধুরীকে চুরির ঘটনায় জড়িত হিসেবে আটক করা হয়। এ ছাড়া সন্দেহজনক অবস্থায় ব্রাহ্মণটিলা এলাকার মুসলিম পাড়া থেকে তিন কিশোরকে আটক করা হয়।পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিন কিশোরের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। পরে তাদের বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।পুলিশ আরও জানায়, আটক প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।