উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এম মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার ও বিভিন্ন উপজেলার ৩২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে, সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দমুখর ও নির্বিঘ্নে উদযাপনে এ সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক ও বহুধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও আস্থার পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গাপূজা উপলক্ষে এ আর্থিক সহায়তা সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।