উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আরিফুল ইসলাম আরিফ , স্টাফ রিপোর্টার ||
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন লেকবেষ্টিত দ্বীপের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।সোমবার (১৯ অক্টোবর) পুলিশ সুপার শ্রী শ্রী রক্ষাকালী মাতৃমন্দির, কিল্ল্যামুড়া; শ্রী শ্রী হরি মন্দির, শান্তিপুর ১৬ নম্বর টিলা, রিজার্ভ বাজার এবং সর্বজনীন শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির, নতুন পাহাড়, রিজার্ভ বাজার পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।