উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।ক্যাম্পে সেনাবাহিনীর মেডিকেল অফিসারের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আগত চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা ও চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। এতে বড়পাড়াসহ আশপাশের এলাকার চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষ উপকৃত হন।এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।