পার্বত্য চট্টগ্রামের তিন এমপিকে সংবর্ধনা দিল সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকা।
রাজধানীর বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া-কে সংবর্ধনা প্রদান করেছে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকা।শুক্রবার (১৫ মে ২০২৬) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একইসঙ্গে পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা, প্রীতি সম্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও আনন্দঘন।