সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

পাহাড়ের অপরাধ

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৭ জন আটক।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ৭ জনের মধ্যে ৬ জনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে।মাদক কারবারের অভিযোগে আটক ব্যক্তিরা হলেন—কাঞ্চন দে (২৮), মোঃ ফারুক (১৯), মোঃ সেলিম (৩০), মোঃ আরাফাত (৩০), মোঃ সজল (২৮) ও উৎপল দে (২৮)। অপরদিকে, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে শিমুল (২৪) নামে একজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৭ জন আটক।