শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি
সর্বশেষ
লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো সেনাবাহিনী।

লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো সেনাবাহিনী।

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন (৫৫), পিতা- মৃত আবু তাহেরকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, গত ০৩ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বিষয়টি ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।ঘটনার সংবাদ প্রাপ্তির পর লংগদু জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক তাৎক্ষণিকভাবে ঘটনাটির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন সাক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গের নিকট হতে তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করাে, অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় অভিযুক্ত মোঃ আবুল হোসেনকে আটক করা হয়।পরবর্তীতে ০৪ জুন গতকাল রাত ৮টায় অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লংগদু থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।লংগদু জোন ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সকল ধরনের আইনি সহায়তা প্রদান এবং আর্থিক সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেছে।বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে বলে জানান।
১৪ ঘন্টা আগে

কোন ভিডিও নেই !
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০ মাদক কারবারী ও আসামী গ্রেফতার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০ মাদক কারবারী ও আসামী গ্রেফতার।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান উদ্ধার।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান উদ্ধার।

রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা।

রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা।

লংগদুতে অ্যাম্বুলেন্সে অক্সিজেন না পেয়ে নবজাতকের মৃত্যু, চালকের বিরুদ্ধে অভিযোগ।

লংগদুতে অ্যাম্বুলেন্সে অক্সিজেন না পেয়ে নবজাতকের মৃত্যু, চালকের বিরুদ্ধে অভিযোগ।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার।

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা সহ আটক এক।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা সহ আটক এক।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ১১ জন গ্রেফতার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ১১ জন গ্রেফতার।

ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে পিসিসিপির শোকসভা ও দোয়া মাহফিল।

ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে পিসিসিপির শোকসভা ও দোয়া মাহফিল।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ৪ জন গ্রেফতার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ৪ জন গ্রেফতার।

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার চোলাইমদ উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার চোলাইমদ উদ্ধার।

বাঘাইছড়িতে জামায়াতের ঈদ পূণর্মিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

বাঘাইছড়িতে জামায়াতের ঈদ পূণর্মিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

চট্টগ্রামে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন: গুণী শিল্পী বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা।

চট্টগ্রামে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন: গুণী শিল্পী বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা।

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল।

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল।

লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো সেনাবাহিনী।

লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো সেনাবাহিনী।

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল।

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল।

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত।

কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত।

আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা খই খই মারমার পরিবারের জন্য সরকারি উপহারের ঘর হস্তান্তর।

আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা খই খই মারমার পরিবারের জন্য সরকারি উপহারের ঘর হস্তান্তর।

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ: রৌনিনপাড়ায় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান।

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ: রৌনিনপাড়ায় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান।

‎পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গ: ব্রিটিশদের খাজনা আদায়ের সার্কেল চিফ থেকে

‎পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গ: ব্রিটিশদের খাজনা আদায়ের সার্কেল চিফ থেকে "রাজা" বনে যাওয়ার ইতিহাস ও বর্তমান বাস্তবতা।

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই।

বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই।

চট্টগ্রামে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন: গুণী শিল্পী বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা।

“তাল, লয় ও সুরের আনন্দে, জীবন গড়ি নতুন ছন্দে” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন লয়কারী সংগীত বিদ্যালয় তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননার আয়োজন করে।মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট গিটারশিল্পী ও বেতার-টিভি শিল্পী বাবুল কান্তি দে এবং টিভি ও বেতার শিল্পী, কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বেতার-টিভি শিল্পী শিবু চৌধুরী, পরিচালক মুন্নী চক্রবর্তী এবং বিশিষ্ট বাঁশিশিল্পী রনধীর দাশ।আবৃত্তিকার ও সংগীতশিল্পী সায়ন্তী ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে আভোগী কানাড়া রাগে একক বাঁশি পরিবেশন করেন রনধীর দাশ। বিলম্বিত ত্রিতাল, মধ্যলয়ের মত্ত তাল এবং দ্রুত ত্রিতালে আলাপ, বিস্তার ও তান পরিবেশনের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তাঁর পরিবেশনায় তবলা সঙ্গত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অর্পা চৌধুরী।অনুষ্ঠানে সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা স্মারক প্রদান করেন লয়কারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিবু চৌধুরী। সম্মাননা গ্রহণ শেষে তাঁরা বলেন, এ ধরনের স্বীকৃতি শিল্পীদের নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। একই সঙ্গে তাঁরা সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।সম্মাননা পর্ব শেষে শিবু চৌধুরীর পরিচালনায় একঝাঁক ক্ষুদে তবলা শিল্পী ত্রিতালে সমবেত লহড়া পরিবেশন করে দর্শকদের মন জয় করে। সেলামির মাধ্যমে শুরু হওয়া পরিবেশনায় কায়দা বিস্তার, টুকরা, পরণ ও চক্রদার পরিবেশিত হয়। এছাড়া তবলা শিল্পী নিলম বিশ্বাসের একক তবলা পরিবেশনা দর্শকদের অনাবিল আনন্দ দেয়।অনুষ্ঠানে আরও ছিল শিল্পী পুনম চৌধুরীর একক সংগীত পরিবেশনা, নৃত্য প্রশিক্ষক সুচনা বণিকের পরিচালনায় মাধুরী নৃত্যকলা একাডেমির সমবেত নৃত্য, অর্পা চৌধুরী ও অর্কি চৌধুরীর দ্বৈত তবলা পরিবেশনা, ছোটদের দ্বৈত সংগীত এবং তবলা পরিবেশনা।দিনব্যাপী এই নান্দনিক আয়োজনের সমাপ্তি ঘটে বার্ষিক পুরস্কার বিতরণের মাধ্যমে। অনুষ্ঠানটি সংগীত, নৃত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় এবং উপস্থিত দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকে।

চট্টগ্রামে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন: গুণী শিল্পী বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা।
৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম
আপনি কার পক্ষে ভোট দিতে চান?

আপনি কার পক্ষে ভোট দিতে চান?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন