বান্দরবানে আগামী এক বছরের মধ্যে অত্যাধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। পাশাপাশি থানচি উপজেলায় অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট আধুনিকায়নের কথাও জানান তিনি।রোববার সন্ধ্যায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপির সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপিও উপস্থিত ছিলেন।সভায় বক্তারা পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক চর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।