শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

অবসরজনিত বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন শিক্ষক শিল্পী রাণী দত্ত।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রাণী দত্তের অবসরজনিত বিদায় সংবর্ধনা সোমবার (৪ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “একজন শিক্ষক সমাজের দর্পণ। একজন আদর্শ শিক্ষক পুরো সমাজকে পরিবর্তন করার সক্ষমতা রাখেন। শিল্পী রাণী দত্ত তেমনি একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক।”বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রিফাত ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা সুদীপ্তা দত্ত এবং প্রাক্তন সহকারী শিক্ষক সত্যপ্রিয় শীল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বোরহান উদ্দীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য্য ও শিবলু দাশ, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সারোয়াতলী ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি হাফিজুর রহমান মোর্শেদ, উপজেলা মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক মো. মনচুরুল ইসলাম, দাতা সদস্য আবুল হাসেম সিকদার, সমাজসেবক আলমগীর চৌধুরী, নাজিম উদ্দীন, মো. আজিম প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বীনা দাশ গুপ্তা।বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় শিল্পী রাণী দত্তকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কবিরা হয়।

অবসরজনিত বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন শিক্ষক শিল্পী রাণী দত্ত।