সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

নানিয়ারচরে কোটি টাকার সড়ক মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ।

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে একটি সড়ক সংস্কার কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৪ কিলোমিটার সড়কের এই ‘রিপেয়ার’ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে টেকসই উন্নয়ন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরাতন সড়কের পিচ তুলে কোনো প্রকার পরিষ্কার বা বাছাই ছাড়াই সরাসরি পুনরায় ব্যবহার করা হচ্ছে। শ্রমিকরা পুরাতন পিচ ভেঙে রোড রোলারের মাধ্যমে পিষে নিচ্ছেন এবং তার ওপর ময়লাযুক্ত নিম্নমানের ‘মরা পাথর’ ও বিটুমিন মিশিয়ে ঢালাই কাজ সম্পন্ন করছেন। রিসাইক্লিং পদ্ধতির কথা বলা হলেও মূলত কোনো নিয়ম না মেনে সরাসরি সড়কের ময়লাসহ পিচ ব্যবহারের ফলে কাজ শেষ হতে না হতেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে এলজিইডি কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, সংস্কার কাজে পূর্বের নির্মিত পিচ পুনরায় ব্যবহার করে রোলারের মাধ্যমে রাস্তা সমান করার প্রক্রিয়া চলছে। এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা।

অন্যদিকে, কাজের ঠিকাদার বিনয় চাকমা অনিয়মের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সড়ক নির্মাণে নিম্নমানের পাথর নয়, বরং সিলেটের জাফলং থেকে আনা উন্নতমানের পাথর ব্যবহার করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের বক্তব্যে কিছুটা ভিন্নতা থাকায় এবং স্থানীয়দের সরাসরি অভিযোগের প্রেক্ষিতে কাজটির গুণগত মান নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটি টাকার রাষ্ট্রীয় অর্থের এই প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে যথাযথ তদারকি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নানিয়ারচরে কোটি টাকার সড়ক মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ।

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে একটি সড়ক সংস্কার কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৪ কিলোমিটার সড়কের এই ‘রিপেয়ার’ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে টেকসই উন্নয়ন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরাতন সড়কের পিচ তুলে কোনো প্রকার পরিষ্কার বা বাছাই ছাড়াই সরাসরি পুনরায় ব্যবহার করা হচ্ছে। শ্রমিকরা পুরাতন পিচ ভেঙে রোড রোলারের মাধ্যমে পিষে নিচ্ছেন এবং তার ওপর ময়লাযুক্ত নিম্নমানের ‘মরা পাথর’ ও বিটুমিন মিশিয়ে ঢালাই কাজ সম্পন্ন করছেন। রিসাইক্লিং পদ্ধতির কথা বলা হলেও মূলত কোনো নিয়ম না মেনে সরাসরি সড়কের ময়লাসহ পিচ ব্যবহারের ফলে কাজ শেষ হতে না হতেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে এলজিইডি কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, সংস্কার কাজে পূর্বের নির্মিত পিচ পুনরায় ব্যবহার করে রোলারের মাধ্যমে রাস্তা সমান করার প্রক্রিয়া চলছে। এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা।

অন্যদিকে, কাজের ঠিকাদার বিনয় চাকমা অনিয়মের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সড়ক নির্মাণে নিম্নমানের পাথর নয়, বরং সিলেটের জাফলং থেকে আনা উন্নতমানের পাথর ব্যবহার করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের বক্তব্যে কিছুটা ভিন্নতা থাকায় এবং স্থানীয়দের সরাসরি অভিযোগের প্রেক্ষিতে কাজটির গুণগত মান নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটি টাকার রাষ্ট্রীয় অর্থের এই প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করতে যথাযথ তদারকি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত