সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

মাটিরাঙ্গায় মসজিদ ও নবনির্মিত সেতু উদ্বোধন করলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন ও তপ্তমাষ্টার পাড়ার নবনির্মিত সেতুর উদ্বোধন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রতিমন্ত্রী মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত তিনি নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি তপ্তমাষ্টার পাড়ার উদ্দেশ্যে রওনা হন।

সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তপ্তমাষ্টার পাড়ায় পৌঁছে ৭টা ৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত নবনির্মিত সেতুর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধন শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে মাটিরাঙ্গা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া এবং সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেলের আবু সায়েম নয়ন।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় মসজিদ ও নবনির্মিত সেতু উদ্বোধন করলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন।

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন ও তপ্তমাষ্টার পাড়ার নবনির্মিত সেতুর উদ্বোধন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রতিমন্ত্রী মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত তিনি নতুনপাড়া জামে মসজিদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি তপ্তমাষ্টার পাড়ার উদ্দেশ্যে রওনা হন।

সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তপ্তমাষ্টার পাড়ায় পৌঁছে ৭টা ৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত নবনির্মিত সেতুর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধন শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে মাটিরাঙ্গা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া এবং সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেলের আবু সায়েম নয়ন।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত