পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নানা সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৫০টি বাঙালি পরিবার এবং ২০টি উপজাতি পরিবারসহ মোট ৭০টি পরিবারের মাঝে ঈদ ও বিজু সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অংশ হিসেবে হেডম্যান পাড়ার একটি মন্দিরে ৫টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। একইসঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা অর্জন করেছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন