মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা সহ আটক এক।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর এক সফল অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুসলিম ব্লক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ​আটককৃত নুর কবির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে বলে জানা যায়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম ব্লক এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি- এর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

​বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নুর কবির পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির গিঁটের ভেতর পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি রেডমি নোট-৯ অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার ৫০০ টাকা।

​মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মারিশ্যা জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করলেও বিজিবি গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার মাধ্যমে তা নস্যাৎ করে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​আটককৃত আসামীকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হচ্ছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা সহ আটক এক।

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত