মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০ মাদক কারবারী ও আসামী গ্রেফতার।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে একাধিক মামলার আসামী ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মোঃ আকাশ (২২) ও মিল্টন বিশ্বাস (৪০) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০ মাদক কারবারী ও আসামী গ্রেফতার।

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে একাধিক মামলার আসামী ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মোঃ আকাশ (২২) ও মিল্টন বিশ্বাস (৪০) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত