সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে মোঃ সাইফুল ইসলাম @ সাবু (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাইফুল ইসলামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৪১), পিতা-মৃত সিদ্দিক আহম্মেদ, মাতা-নুর নাহার বেগম। তিনি শরীয়তপুর (রিজার্ভ বাজার), ১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অবৈধভাবে তেল (ডিজেল) মজুদ ও কালোবাজারির অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার।

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির অভিযোগে মোঃ সাইফুল ইসলাম @ সাবু (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাইফুল ইসলামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৪১), পিতা-মৃত সিদ্দিক আহম্মেদ, মাতা-নুর নাহার বেগম। তিনি শরীয়তপুর (রিজার্ভ বাজার), ১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অবৈধভাবে তেল (ডিজেল) মজুদ ও কালোবাজারির অভিযোগে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত