যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (২১ মার্চ) পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। ঈদের সকালে জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ, মসজিদ ও খোলা প্রাঙ্গণে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে একযোগে ঈদের জামাত আদায় করা হয়। জেলা শহরে মোট ১৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনায় মগ্ন হন।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে অংশগ্রহণ করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভূঁইয়া। অপরদিকে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে ঈদের জামাত আদায় করেন।
শহরের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কোর্ট বিল্ডিং ঈদগাহ ময়দানে। বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মুসল্লির ঢল নামে।
এছাড়াও রিজার্ভ বাজারস্থ পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম) প্রাঙ্গণে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল শরফ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদের জামাত আদায় করা হয়। ভেদভেদী ঈদগাহ মাঠ ও কলেজ মাঠে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এছাড়া পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বনরূপা জামে মসজিদ এবং কাঁঠালতলী জামে মসজিদে যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল ৮টা ২০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, সহিংসতা ও অস্থিরতা থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সার্বিকভাবে, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশে রাঙ্গামাটিতে এবারের ঈদ উদযাপন সম্পন্ন হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন