পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মুত্তাকিম, অধিনায়ক ৩২ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, ডিজিএফআই ডেট কমান্ডার কর্নেল মোঃ মাহফুজ উল বারী, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এবং অধিনায়ক সদর জোন (৩০ বীর) লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও কর্মকর্তাদের পরিবারবর্গ।
অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন