সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার।

রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একই দিন দুপুর ১টার দিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী (ধোপাপাড়া) এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাতেনাতে গ্রেফতার করা হয়— সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মোঃ সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫) ও কাজল দাশ (২৬)-কে। তাদের সকলের বাড়ি কাঁঠালতলী (ধোপাপাড়া) ও আশপাশ এলাকায়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪১,০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এদিকে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজল দাশের স্ত্রী রীতা দাশ (২৫) এবং আরেক কুখ্যাত মাদক ব্যবসায়ী শুভ (পূর্ণ পরিচয় অজ্ঞাত) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার।

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একই দিন দুপুর ১টার দিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী (ধোপাপাড়া) এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাতেনাতে গ্রেফতার করা হয়— সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মোঃ সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫) ও কাজল দাশ (২৬)-কে। তাদের সকলের বাড়ি কাঁঠালতলী (ধোপাপাড়া) ও আশপাশ এলাকায়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪১,০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এদিকে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজল দাশের স্ত্রী রীতা দাশ (২৫) এবং আরেক কুখ্যাত মাদক ব্যবসায়ী শুভ (পূর্ণ পরিচয় অজ্ঞাত) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত