মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন ইভেন্ট ‘তুলির আঁচড়ে স্বাধীনতা – পর্ব ১’ অনুষ্ঠিত হয়েছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা রঙ ও তুলির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং দেশের প্রতি ভালোবাসা ক্যানভাসে তুলে ধরেন। তাদের সৃজনশীল চিত্রকর্মে ফুটে ওঠে জাতীয় পতাকার তাৎপর্য ও স্বাধীনতার গৌরবময় অর্জন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা দিবসের সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরা এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করাই মূল লক্ষ্য। পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যা তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন