সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মো. আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল- ২০২৬) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়।

জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে টহল দলটি মহামুনি তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আশরাফুলকে আটক করে। পরবর্তীতে তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগ থেকে অবৈধ ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে বলে জানা গেছে।

অভিযান শেষে আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক।

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মো. আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল- ২০২৬) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়।

জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে টহল দলটি মহামুনি তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আশরাফুলকে আটক করে। পরবর্তীতে তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগ থেকে অবৈধ ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে বলে জানা গেছে।

অভিযান শেষে আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদকদ্রব্য রাতেই মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত