সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

নববর্ষ ও বিজু উপলক্ষে রাঙ্গামাটিতে আরজিটি ক্লাবের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

রাঙ্গামাটিতে ক্লাব আরজিটির আয়োজনে নববর্ষ ও বিজু উৎসব উপলক্ষে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকাল ৫টায় ভেদভেদী মুসলিম পাড়া শংকর মিশন মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহ-সভাপতি এলিন বড়ুয়া ও তানভীর হোসেন মাহি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ হানিফসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্ণামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে প্রাণবন্ত প্রতিযোগিতার সূচনা হয়। আয়োজকরা জানান, নববর্ষ ও বিজু উৎসবকে ঘিরে এ ধরনের আয়োজন এলাকাবাসীর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

নববর্ষ ও বিজু উপলক্ষে রাঙ্গামাটিতে আরজিটি ক্লাবের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

রাঙ্গামাটিতে ক্লাব আরজিটির আয়োজনে নববর্ষ ও বিজু উৎসব উপলক্ষে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকাল ৫টায় ভেদভেদী মুসলিম পাড়া শংকর মিশন মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহ-সভাপতি এলিন বড়ুয়া ও তানভীর হোসেন মাহি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ হানিফসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্ণামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে প্রাণবন্ত প্রতিযোগিতার সূচনা হয়। আয়োজকরা জানান, নববর্ষ ও বিজু উৎসবকে ঘিরে এ ধরনের আয়োজন এলাকাবাসীর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত