সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জন্মবার্ষিকীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি'র) শ্রদ্ধা ও শুভেচ্ছা।

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি। আজ ২০ এপ্রিল সোমবার দুপুরে পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এক যৌথ বিবৃতিতে এই বীর যোদ্ধার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

​বীরের স্মরণে পিসিসিপি-র বার্তা

​বিবৃতিতে পিসিসিপি-র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ তৎকালীন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি) বাহিনীর সদস্য ছিলেন। কিন্তু আমাদের কাছে তিনি একজন বাহিনীর সদস্য ছিলেন না, তিনি ছিলেন আমাদের দেশপ্রেমের এক অবিনাশী আলোকবর্তিকা। ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটির নানিয়ারচরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ প্রতিরোধ যুদ্ধ ও আত্মত্যাগ আজো পার্বত্য চট্টগ্রামের পাহাড়-অরণ্যে প্রতিধ্বনিত হয়।

সে সময়ে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অঞ্চলের তথা ​"পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অখণ্ডতা বজায় রাখতে মুন্সী আব্দুর রউফের অবদান আমরা কোনোদিন ভুলব না। তার জন্মদিনে আমাদের অঙ্গীকার—পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সজাগ থাকব।"

বিবৃতির শেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পিসিসিপি'র নেতৃবৃন্দরা তরুণ প্রজন্মকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তারা বলেন, এই দেশের তথা পার্বত্য চট্টগ্রামের প্রতিটি ইঞ্চি মাটির সুরক্ষায় মুন্সী আব্দুর রউফ যে সাহস দেখিয়েছিলেন, তা আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জন্মবার্ষিকীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি'র) শ্রদ্ধা ও শুভেচ্ছা।

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনানী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি। আজ ২০ এপ্রিল সোমবার দুপুরে পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এক যৌথ বিবৃতিতে এই বীর যোদ্ধার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

​বীরের স্মরণে পিসিসিপি-র বার্তা

​বিবৃতিতে পিসিসিপি-র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ তৎকালীন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি) বাহিনীর সদস্য ছিলেন। কিন্তু আমাদের কাছে তিনি একজন বাহিনীর সদস্য ছিলেন না, তিনি ছিলেন আমাদের দেশপ্রেমের এক অবিনাশী আলোকবর্তিকা। ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটির নানিয়ারচরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ প্রতিরোধ যুদ্ধ ও আত্মত্যাগ আজো পার্বত্য চট্টগ্রামের পাহাড়-অরণ্যে প্রতিধ্বনিত হয়।

সে সময়ে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অঞ্চলের তথা ​"পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অখণ্ডতা বজায় রাখতে মুন্সী আব্দুর রউফের অবদান আমরা কোনোদিন ভুলব না। তার জন্মদিনে আমাদের অঙ্গীকার—পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সজাগ থাকব।"

বিবৃতির শেষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পিসিসিপি'র নেতৃবৃন্দরা তরুণ প্রজন্মকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তারা বলেন, এই দেশের তথা পার্বত্য চট্টগ্রামের প্রতিটি ইঞ্চি মাটির সুরক্ষায় মুন্সী আব্দুর রউফ যে সাহস দেখিয়েছিলেন, তা আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত