ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে “কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল- ২০২৬) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রকৌশলী ওমর ফারুক ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন বিন সুরুজ।আরো বক্তব্য রাখেন হাফেজ মাওঃ মুহাম্মদ বশির উদ্দিন সহ আরো অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলীল মুসা। এছাড়াও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ. আব্দুল কুদ্দুস।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দক্ষ, আদর্শবান ও সচেতন কর্মী তৈরি অত্যন্ত জরুরি। তারা তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনামূলক সেশন, প্রশ্নোত্তর পর্ব এবং বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন