রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাগর হুসাইন মনির নামে এক যুবক আটক।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ৪ মে আনুমানিক দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: রাকিবুল হাসান ও এসআই রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার কলেজ পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটকৃত যুবক লংগদু মাইনী এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে। সে কলেজ পাড়া এলাকায় হাবিব উল্লাহর ভাড়াটিয়া বলে নিশ্চিত করে পুলিশ।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, চোরাচালান রোধে বাঘাইছড়ি থানা পুলিশ তৎপর রয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন