সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বৃষ্টির পরও উৎপাদন সংকটে ৫ ইউনিটের মধ্যে চালু মাত্র ১টি, উৎপাদন ৪০ মেগাওয়াট।

টানা কয়েকদিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক ও আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলেও পানি স্বল্পতার কারণে কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) এখনো বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। বর্তমানে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি চালু রয়েছে, যা থেকে উৎপাদিত হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও পানির ঘাটতির কারণে অধিকাংশ ইউনিট বন্ধ রয়েছে।

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান সোমবার (৪ মে) সকালে জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর ক্রমাগত কমে যায়। সাম্প্রতিক বৃষ্টিপাত সত্ত্বেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরেনি।

তিনি আরও জানান, রুল কার্ভ অনুযায়ী এই সময়ে কাপ্তাই লেকে পানির স্তর ৮১.৪৩ ফুট (মিন সি লেভেল) থাকার কথা থাকলেও সোমবার সকাল ৯টা পর্যন্ত পানির স্তর ছিল ৭৭.৯৮ ফুট। অর্থাৎ এখনো ৩.৪৫ ফুট পানি কম রয়েছে।

এদিকে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র ২ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন চলছে। বৃষ্টিপাত বৃদ্ধি পেয়ে লেকের পানির স্তর বাড়লে পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে শিগগিরই কাপ্তাই লেকের পানির স্তর বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। 

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বৃষ্টির পরও উৎপাদন সংকটে ৫ ইউনিটের মধ্যে চালু মাত্র ১টি, উৎপাদন ৪০ মেগাওয়াট।

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

টানা কয়েকদিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক ও আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলেও পানি স্বল্পতার কারণে কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) এখনো বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। বর্তমানে কেন্দ্রটির ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি চালু রয়েছে, যা থেকে উৎপাদিত হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও পানির ঘাটতির কারণে অধিকাংশ ইউনিট বন্ধ রয়েছে।

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান সোমবার (৪ মে) সকালে জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর ক্রমাগত কমে যায়। সাম্প্রতিক বৃষ্টিপাত সত্ত্বেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরেনি।

তিনি আরও জানান, রুল কার্ভ অনুযায়ী এই সময়ে কাপ্তাই লেকে পানির স্তর ৮১.৪৩ ফুট (মিন সি লেভেল) থাকার কথা থাকলেও সোমবার সকাল ৯টা পর্যন্ত পানির স্তর ছিল ৭৭.৯৮ ফুট। অর্থাৎ এখনো ৩.৪৫ ফুট পানি কম রয়েছে।

এদিকে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র ২ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন চলছে। বৃষ্টিপাত বৃদ্ধি পেয়ে লেকের পানির স্তর বাড়লে পর্যায়ক্রমে বাকি ইউনিটগুলো চালু করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে শিগগিরই কাপ্তাই লেকের পানির স্তর বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। 

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত