সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন ক্যাম্পাসে পথচলা শুরু।

​রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র পৌরসভা সংলগ্ন এলাকায় অবস্থিত ‘কাঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা’ আধুনিক সুযোগ-সুবিধা ও নতুন আঙ্গিকে নতুন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

গত শনিবার (৯ মে) সন্ধ্যায় রাঙামাটি পৌরসভা সংলগ্ন কন্ট্রাক্টরর ভবনের চতুর্থ তলায় মাদ্রাসার নতুন ক্যাম্পাসের উদ্ভোধন ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​মাদ্রাসার পরিচালক ও কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মধু।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বরেণ্য মহাপরিচালক হযরত আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী (দাঃ বাঃ)

​প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী বলেন, "বর্তমান যুগে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা কোরআন-সুন্নাহর আলোকে দেশ ও সমাজ পরিচালনা করতে পারে।" তিনি পাহাড়ের এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের উপ অধিনায়ক মেজর জুলফিকার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভুঁইয়া, আল জামেয়াতুল কুরআনিয়া দারুচ্ছফফাহ পরিচালক মুফতি সিরাজুল্লাহ আল মাদানী 

জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দীন, সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওলামা মাশায়েখ এবং অভিভাবকবৃন্দ।

​অনুষ্ঠানের শেষে ৭ জন কোরআনে হাফেজকে আনুষ্ঠানিকভাবে দস্তারবন্দী (পাগড়ি প্রদান) করা হয়। পরিশেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি ও সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন ক্যাম্পাসে পথচলা শুরু।

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত