সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। 

এসময় প্রধান অতিথির  বক্তব্য রাখেন  মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা  জাফরুল আলম নিজামী। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিকতার অভাবে সমাজে নানা ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে।মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হলে সামাজিক ও ধর্মীয় নীতি নৈতিকতার চর্চা বৃদ্ধি করতে হবে।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে শিক্ষাসামগ্রী ও ফলজ গাছ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের আওতায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। 

এসময় প্রধান অতিথির  বক্তব্য রাখেন  মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা  জাফরুল আলম নিজামী। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিকতার অভাবে সমাজে নানা ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে।মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হলে সামাজিক ও ধর্মীয় নীতি নৈতিকতার চর্চা বৃদ্ধি করতে হবে।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে শিক্ষাসামগ্রী ও ফলজ গাছ প্রদান করা হয়।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত