রাঙ্গামাটি সদর এলাকা থেকে উদ্ধার করা একটি অজগর সাপ মঙ্গলবার (১৯ মে) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট এবং ওজন প্রায় ৭ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে সাপটি নিরাপদে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেন ভুইঞা, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) রাত প্রায় ৯টার দিকে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় খাজা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে রাঙামাটি সদর রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ জানান, উদ্ধারকৃত অজগরটি সুস্থ অবস্থায় ছিল। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাপটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় সচেষ্ট রয়েছে। কোথাও বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন