রাঙামাটির কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টায় কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।
এসময় তিনি বলেন, আগুন ও পানিজনিত দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পাহাড় কাটা বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দুর্যোগ দুই ধরনের—একটি প্রাকৃতিক, অন্যটি মানবসৃষ্ট। তাই সচেতনতার মাধ্যমেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং ফায়ার কর্মী মোঃ ওহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ আমীর সোহেল এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
এর আগে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং দুর্ঘটনা থেকে কীভাবে নিরাপদ থাকা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন