সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রামিসা হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন।

ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ-এর সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন মহিলা কলেজ গেইটের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ গেইট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনার বাংলা হোটেল সংলগ্ন ট্রাফিক মোড় ঘুরে পুনরায় কলেজ গেইটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেন, রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া গত বছর আসিয়া নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হলেও এখন পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। একইভাবে গত ৩০ এপ্রিল রাঙ্গামাটি মহিলা কলেজ এলাকায় ৭ বছরের শিশু মুক্তা আক্তার ধর্ষণের শিকার হওয়ার ঘটনায়ও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, একের পর এক এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও অপরাধীদের দ্রুত বিচার না হওয়ায় সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যেন নিরাপদে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধন বক্তব্য রাখেন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বকুল, ইসরাত জাহান, হাসনা হেনা নুপুর, আয়েশা তুন্ন নাফরা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানা, মারিয়া আক্তার, নাহিদা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা জাফরিন, মোবাসিরা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা। এসময় তারা রামিসা হত্যাকাণ্ডসহ সকল ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের ফাঁসির দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

রামিসা হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন।

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত