সোমবার, ২৫ মে ২০২৬
২৫ মে, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

স্বাধীনতা দিবসে পবলাখালীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প।

খাগড়াছড়ি জেলার দুর্গম পবলাখালী এলাকার ইন্দ্রমণি পাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী একটি মানবিক চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পবলাখালী মিশনারি স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন (৪ ইবি) এ উদ্যোগ গ্রহণ করে। ক্যাম্পে প্রায় ৩৮৬ জন উপজাতি সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে খেলনা, বেলুন ও জাতীয় পতাকা বিতরণ করা হলে তাদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর প্রতি আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৫ মে ২০২৬

স্বাধীনতা দিবসে পবলাখালীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প।

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলার দুর্গম পবলাখালী এলাকার ইন্দ্রমণি পাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী একটি মানবিক চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পবলাখালী মিশনারি স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন (৪ ইবি) এ উদ্যোগ গ্রহণ করে। ক্যাম্পে প্রায় ৩৮৬ জন উপজাতি সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে খেলনা, বেলুন ও জাতীয় পতাকা বিতরণ করা হলে তাদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর প্রতি আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত