সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ মাদক কারবারি, চোর ও নারী নির্যাতন মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার।

রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, মাদক কারবারি, চুরি ও যৌতুক-নারী নির্যাতন মামলার আসামি এবং অবৈধ অস্ত্রধারী রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে মো. হাসান (১৯) এবং মাদক কারবারি হিসেবে মো. রুবেল (২৪) নামে দুজনকে আটক করা হয়। তারা দুজনই রিজার্ভ বাজারের নিচের রাস্তা এলাকার বাসিন্দা।

এ ছাড়া চুরির অভিযোগে মো. রায়হান (২০) ও মো. শাকিল হাওলাদার (২৭) নামে দুজনকে আটক করা হয়। রায়হান কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে রাঙ্গামাটির কলেজ গেট এলাকার আউলিয়ানগরে থাকতেন। শাকিল হাওলাদারের স্থায়ী বাড়ি বাগেরহাটের শরনখোলা উপজেলায়; তিনি বর্তমানে রাঙ্গামাটির তবলছড়ি পুলিশ লাইন্স এলাকায় বসবাস করতেন।

যৌতুক ও নারী নির্যাতন-সংক্রান্ত অভিযোগে মো. রিমন আহমেদ দিপু (৩৬) এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মো. জসিম উদ্দিন (৫৭) নামে আরও দুজনকে আটক করা হয়। রিমন আহমেদ দিপুর স্থায়ী বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়; তিনি বর্তমানে রাঙ্গামাটির ভেদভেদী মুসলিমপাড়া এলাকার মুখে বসবাস করতেন। জসিম উদ্দিন রাঙ্গামাটির আমানতবাগ এলাকার বাসিন্দা।

অন্যদিকে, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রধারী হিসেবে লক্ষী চন্দ্র চাকমা ওরফে নিধান চাকমা (৩৪) এবং অমর জ্যোতি চাকমা (৪৫) নামে দুজনকে আটক করা হয়। লক্ষী চন্দ্র চাকমার স্থায়ী ঠিকানা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাউতাং (দুরছড়ি) এলাকায়; তিনি বর্তমানে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কোলরামপাড়া সরকারি আশ্রয়ণ কেন্দ্রে থাকতেন। অমর জ্যোতি চাকমা রাঙ্গামাটি পৌরসভার রাজবন বিহার এলাকার বিহারপুরের বাসিন্দা।

অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ মাদক কারবারি, চোর ও নারী নির্যাতন মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত