খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকারের ৫৩ বোতল মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ভগবান টিলা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. জুনাব আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তের মেইন পিলার ২২৬১/১৮ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনী নদীর উৎপত্তিস্থল নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।
আটক মদের আনুমানিক সিজার মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন