সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, আটক আরও একজন।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে রাঙ্গামাটি পৌরসভার বনরূপা ট্রাফিক বক্সের সামনে যৌথ চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি আভিযানিক দল যৌথ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় রাঙ্গামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির হেফাজত থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন—মো. জিবলু মোল্যা (৪৬), পিতা মৃত মাজেদ মোল্যা, স্থায়ী ঠিকানা মাগুরা সদর উপজেলার বড়শলই পশ্চিমপাড়া এবং মোস্তফা কামাল (৩৮), পিতা গোলাম কবির বিশ্বাস, স্থায়ী ঠিকানা মাগুরা সদর উপজেলার ভিটাসাইর পূর্বপাড়া।

এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হওয়া অপর ব্যক্তি হলেন মো. খোকন (৩৬), পিতা মৃত নুরুল হক মিয়া, মাতা রাবেয়া বেগম। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কে কে রায় সড়কের বড়ুয়াপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, আটক আরও একজন।

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে রাঙ্গামাটি পৌরসভার বনরূপা ট্রাফিক বক্সের সামনে যৌথ চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি আভিযানিক দল যৌথ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় রাঙ্গামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির হেফাজত থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন—মো. জিবলু মোল্যা (৪৬), পিতা মৃত মাজেদ মোল্যা, স্থায়ী ঠিকানা মাগুরা সদর উপজেলার বড়শলই পশ্চিমপাড়া এবং মোস্তফা কামাল (৩৮), পিতা গোলাম কবির বিশ্বাস, স্থায়ী ঠিকানা মাগুরা সদর উপজেলার ভিটাসাইর পূর্বপাড়া।

এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হওয়া অপর ব্যক্তি হলেন মো. খোকন (৩৬), পিতা মৃত নুরুল হক মিয়া, মাতা রাবেয়া বেগম। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কে কে রায় সড়কের বড়ুয়াপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত