সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

২৭ বিজিবির অভিযানে অবৈধ চালানসহ মাহিন্দ্রা গাড়ি জব্দ, গ্রেপ্তার ২।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কে অভিযান চালিয়ে সাড়ে ৩ লক্ষাধিক টাকার চোরাই ভারতীয় পণ্য ও বহনকারী একটি মাহিন্দ্রা গাড়িসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধায় বিজিবি’র উদয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সড়ক চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক-এর নির্দেশক্রমে উদয়পুর চেকপোস্টে বিজিবি সদস্য নায়েক মোঃ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি আভিযানিক দল টহল ও তল্লাশি জোরদার করে। উদয়পুর বাজার থেকে সাজেকগামী একটি নম্বরবিহীন মাহিন্দ্রা গাড়ি আটক করে বিজিবি। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল ও উদ্ধার তালিকা, ভারতীয় (Kool) জুস ৪৭৭ পিস, ভারতীয় Peanut Candy চকলেট ১৭৮ প্যাকেট, ভারতীয় তেঁতুল সাবান ০৭ পিস, পরিবহনকাজে ব্যবহৃত মাহিন্দ্রা গাড়ি ০১টি, উদ্ধারকৃত ভারতীয় মালামাল ও গাড়ির সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৩,৭৯,৬১৬/- (তিন লক্ষ ঊনআশি হাজার ছয়শত ষোল) টাকা।

আটককৃত আসামীরা হলেন মোঃ বেলাল হোসেন (২৯) ও সেকেন্দার আলী (২৮) উভয়ের বাসা দীঘিনালা উপজেলায়।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্তে ও বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে অপরাধ সংঘটনের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম অব্যহত রয়েছে এবং ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২৭ বিজিবির অভিযানে অবৈধ চালানসহ মাহিন্দ্রা গাড়ি জব্দ, গ্রেপ্তার ২।

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত