সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কোতয়ালী থানা পুলিশের অভিযানে মাদক কারবারি, জনশৃঙ্খলা বিঘ্নকারী ও নারী নির্যাতনের আসামিসহ ১২ জন আটক।

রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদকসেবী, জনশৃঙ্খলা বিঘ্নকারী, নারী নির্যাতন মামলার আসামি ও সন্দেহভাজন দুই কিশোরসহ মোট ১২ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক কারবারির অভিযোগে চারজনকে আটক করা হয়। তারা হলেন—জুয়েল (৪২), মো. কাজল (৪৫), আতিকুর রহমান (২৮) ও কাঞ্চন দে (৩৬)। তাদের মধ্যে জুয়েলের বর্তমান ঠিকানা ডিসি এলাকা, রাঙ্গামাটি এবং স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার ধর্মশালা থানা এলাকায়। কাজলের ঠিকানা তবলছড়ি ওয়াপদা কলোনি, আতিকুর রহমানের ঠিকানা আমানতবাগ এলাকার জামালের ভাড়া বাসা এবং কাঞ্চন দের ঠিকানা পোস্ট অফিস কলোনি, ৬ নম্বর ওয়ার্ড, রাঙ্গামাটি।

এ ছাড়া রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তিকর আচরণের অভিযোগে বরকল উপজেলার সুবলং এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চাকমা (২৫) ও রিমন চাকমাকে (২২) আটক করা হয়।

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে তিনজনকে। তারা হলেন—ভেদভেদী দক্ষিণ মুসলিম পাড়ার মোহাম্মদ ইয়াছিন (৪৮), খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা মো. নেয়ামত উল্লাহ (২৪), যিনি বর্তমানে ভেদভেদী এলাকায় থাকেন এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা শিমুল (২৪), যিনি বর্তমানে রাঙ্গামাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালিপাড়া এলাকায় থাকেন।

এদিকে নারী নির্যাতনের অভিযোগে জাকির হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। তার বর্তমান ঠিকানা রাঙ্গামাটির আমানতবাগ এলাকার জামালের ভাড়া বাসা এবং স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকায়।

অভিযানে সন্দেহজনক অবস্থায় আরও দুই কিশোরকে আটক করা হয়। তারা হলো—পূর্ব ট্রাইবেল আদাম এলাকার শুভ বড়ুয়া (১৭) এবং দক্ষিণ ফরেস্ট কলোনির মো. মারুফ হোসেন (১৭)।

পুলিশ জানায়, দুই কিশোরের পরিচয় ও তথ্য যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আটক অন্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কোতয়ালী থানা পুলিশের অভিযানে মাদক কারবারি, জনশৃঙ্খলা বিঘ্নকারী ও নারী নির্যাতনের আসামিসহ ১২ জন আটক।

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত