রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১। শাহজাহান (৩৫), পিতা-মৃত আফাজ উদ্দিন, মাতা-মৃত সকিনা খাতুন, স্থায়ী ঠিকানা- মায়াঘাসি, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর। বর্তমানে জেলা পরিষদের নিচে নাসিরের বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
২। রাজ্জাক (৪৪), পিতা-মৃত ফজলুল হক মিয়া, মাতা-রেজিয়া খাতুন, স্থায়ী ঠিকানা- আরাপাড়া, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা। বর্তমানে ফরেস্ট কলোনীতে মদিনা ‘স’ মিলের শ্রমিক হিসেবে বসবাসরত, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
৩। মোঃ দিদার হোসেন (২৮), পিতা-মোঃ আজিজুল, মাতা-রিনা বেগম, স্থায়ী ঠিকানা- রাজনগর, গুলশাখালী, মাইনী, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি। বর্তমানে বনরূপা আলী মার্কেট এলাকায় সমতা ঘাটে লেবার হিসেবে কর্মরত।
৪। সুরুজ আলী (২৮), পিতা-আজাহার আলী, মাতা-সুরাইয়া বেগম, বর্তমান ঠিকানা- বনরূপা আলী মার্কেট এলাকায় মনসুর আলী সওদাগরের বাসার ভাড়াটিয়া। স্থায়ী ঠিকানা- শালমারা, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী এবং অন্যরা মাদক কারবার ও মাদকসেবনের সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন