শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

চট্টগ্রামে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন: গুণী শিল্পী বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা।

“তাল, লয় ও সুরের আনন্দে, জীবন গড়ি নতুন ছন্দে” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন লয়কারী সংগীত বিদ্যালয় তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননার আয়োজন করে।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট গিটারশিল্পী ও বেতার-টিভি শিল্পী বাবুল কান্তি দে এবং টিভি ও বেতার শিল্পী, কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বেতার-টিভি শিল্পী শিবু চৌধুরী, পরিচালক মুন্নী চক্রবর্তী এবং বিশিষ্ট বাঁশিশিল্পী রনধীর দাশ।

আবৃত্তিকার ও সংগীতশিল্পী সায়ন্তী ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে আভোগী কানাড়া রাগে একক বাঁশি পরিবেশন করেন রনধীর দাশ। বিলম্বিত ত্রিতাল, মধ্যলয়ের মত্ত তাল এবং দ্রুত ত্রিতালে আলাপ, বিস্তার ও তান পরিবেশনের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তাঁর পরিবেশনায় তবলা সঙ্গত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অর্পা চৌধুরী।

অনুষ্ঠানে সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা স্মারক প্রদান করেন লয়কারী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিবু চৌধুরী। সম্মাননা গ্রহণ শেষে তাঁরা বলেন, এ ধরনের স্বীকৃতি শিল্পীদের নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। একই সঙ্গে তাঁরা সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সম্মাননা পর্ব শেষে শিবু চৌধুরীর পরিচালনায় একঝাঁক ক্ষুদে তবলা শিল্পী ত্রিতালে সমবেত লহড়া পরিবেশন করে দর্শকদের মন জয় করে। সেলামির মাধ্যমে শুরু হওয়া পরিবেশনায় কায়দা বিস্তার, টুকরা, পরণ ও চক্রদার পরিবেশিত হয়। এছাড়া তবলা শিল্পী নিলম বিশ্বাসের একক তবলা পরিবেশনা দর্শকদের অনাবিল আনন্দ দেয়।

অনুষ্ঠানে আরও ছিল শিল্পী পুনম চৌধুরীর একক সংগীত পরিবেশনা, নৃত্য প্রশিক্ষক সুচনা বণিকের পরিচালনায় মাধুরী নৃত্যকলা একাডেমির সমবেত নৃত্য, অর্পা চৌধুরী ও অর্কি চৌধুরীর দ্বৈত তবলা পরিবেশনা, ছোটদের দ্বৈত সংগীত এবং তবলা পরিবেশনা।

দিনব্যাপী এই নান্দনিক আয়োজনের সমাপ্তি ঘটে বার্ষিক পুরস্কার বিতরণের মাধ্যমে। অনুষ্ঠানটি সংগীত, নৃত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় এবং উপস্থিত দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

চট্টগ্রামে লয়কারী সংগীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন: গুণী শিল্পী বাবুল কান্তি দে ও ঝুলন দত্তকে সম্মাননা।

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত