শনিবার, ০৬ জুন ২০২৬
০৬ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো সেনাবাহিনী।

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন (৫৫), পিতা- মৃত আবু তাহেরকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ০৩ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বিষয়টি ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

ঘটনার সংবাদ প্রাপ্তির পর লংগদু জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক তাৎক্ষণিকভাবে ঘটনাটির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন সাক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গের নিকট হতে তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করাে, অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় অভিযুক্ত মোঃ আবুল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ০৪ জুন গতকাল রাত ৮টায় অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লংগদু থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

লংগদু জোন ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সকল ধরনের আইনি সহায়তা প্রদান এবং আর্থিক সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে বলে জানান।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ০৬ জুন ২০২৬

লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিলো সেনাবাহিনী।

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন (৫৫), পিতা- মৃত আবু তাহেরকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ০৩ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত মোঃ আবুল হোসেন ভুক্তভোগী কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা বিষয়টি ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

ঘটনার সংবাদ প্রাপ্তির পর লংগদু জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক তাৎক্ষণিকভাবে ঘটনাটির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন সাক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গের নিকট হতে তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করাে, অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় অভিযুক্ত মোঃ আবুল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ০৪ জুন গতকাল রাত ৮টায় অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লংগদু থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

লংগদু জোন ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সকল ধরনের আইনি সহায়তা প্রদান এবং আর্থিক সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে বলে জানান।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত